রবিবার, ২০২৬ নভেম্বর ০১ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেননি একজনও এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা পাশাপাশি কবরে চিরনিদ্রায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোর সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল ২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু জাতীয় বিড়াল দিবস আজ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা
প্রতিবেদক - | রবিবার, ২০২৬ নভেম্বর ০১, ০৫:২৭ অপরাহ্ন
সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন
সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

সংসার ও সন্তানের দায়িত্ব সামলে দীর্ঘ ১৫ বছর পর আবারও পড়াশোনায় ফিরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রীতি খাতুন। অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস অধ্যবসায়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন নশিরপুর গ্রামের এই গৃহিণী। 

​রীতির এ সাফল্যে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। দীর্ঘ বিরতির পর এমন গৌরবোজ্জ্বল ফল অর্জনকে তিনি নিজের জীবনের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। 

​স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পাসের পর পারিবারিক নানা কারণে পড়াশোনায় ছেদ পড়ে রীতির। পরবর্তীতে বিয়ে, সংসারের দায়িত্ব সামলানো এবং কন্যাসন্তানের লালন-পালনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এত ব্যস্ততার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন রীতি।

স্বামীর অকৃত্রিম উৎসাহ ও সহযোগিতায় দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বই-খাতা হাতে তুলে নেন তিনি। এরপর নিয়মিত সংসারের কাজ সামলানোর পাশাপাশি চালিয়ে যান পড়াশোনা এবং অংশ নেন এইচএসসি পরীক্ষায়। ফল প্রকাশের পর রীতি ও তার পরিবারের মাঝে আনন্দের পরিবেশ তৈরি হয়।

স্থানীয়দের মতে, রীতির এই অর্জন সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যেতে আগ্রহী নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। 

​তাদের মতে, বয়স কিংবা দীর্ঘ শিক্ষা বিরতি কখনোই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। সঠিক ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতা থাকলে যেকোনো বয়সে নতুন করে জীবন শুরু করে সফল হওয়া সম্ভব।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।